নুরুল কবির | ০৩:৩৭ পিএম, ২০২০-১১-১৪
বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে ১কোটি ২৬লাখ টাকার চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩নভেম্বর) সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৩১ লক্ষ টাকা ব্যয়ে আইনজীবী সমিতির হল রুম নির্মাণ, ২৫ লক্ষ টাকা ব্যয়ে আইনজীবী সমিতির তিনতলা ভবন নির্মাণ, ৪৫ লক্ষ টাকা ব্যয়ে জেলা ও দায়রা জর্জ আদালতের সভাকক্ষ নির্মাণ। এছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে আদালত চত্বরে জামে মসজিদের অজুখানা ও ইমামের বাসভবন নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন- আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের পাশাপাশি আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের ক্ষেত্রে উন্নয়ন ও অভাবনীয় সাফল্য এসেছে। এসময় তিনি বান্দরবান আইনজীবিদের কল্যানে সহযোগিতার আশ^াস দেন।
বান্দরবান জেলা ও দায়রা জজ মোঃ এহ্সানুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ আবু হানিফ, যুগ্ম জেলা জজ নিশাত সুলতানা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, আইনজীবি সমিতির সভাপতি মো: ইলিয়াছুর রহমান, সাবেক সভাপতি মুহাম্মদ আবুল কালাম, জয়নাল আবেদীন, সধারণ সম্পাদক এমদাদ হোসেন, এ্যাডভোকেট ইকবাল করিমসহ আদালতের বিভিন্ন কর্মকর্তা ও আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited